জেলার খবর

১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের সড়ক অবরোধ

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোচালকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ রাখেন।

অটোচালক মাহবুব বলেন, ‘আমাদের ১২ দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি।’

এদিকে অটোচালকদের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি তাদের ওপর।’

সোমবার সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ছিল খুবই কম। অটোরিকশা না চলায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

এক যাত্রী জানান, শ্যামলীর লিং রোডে তেমন কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে না।

অন্য এক যাত্রী অভিযোগ করেন, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে অটোরিকশাচালকরা অন্য কোনো অটো চলতে দিচ্ছেন না। যারা যাত্রী তুলছেন, তাদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং অটোরিকশার তার ছিঁড়ে ফেলা হচ্ছে।

অটোচালকদের ১২ দফা দাবি

অটোচালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, যৌক্তিক রুট পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ, যানবাহন আটক ও ডাম্পিং বন্ধ এবং পুলিশি হয়রানি বন্ধ করা।

এ ছাড়া অবাধ চলাচলের সুযোগ, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, গ্যারেজ ও চার্জিং পয়েন্টের নীতিমালা প্রণয়ন, শ্রমিকদের আইনি অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ ট্রাস্ট গঠন এবং নতুন নিয়ম ও প্রজ্ঞাপন সংশোধনের দাবিও জানিয়েছেন তারা।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *