জেলার খবর

টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুজনের মধ্যে একজনের সঙ্গে একটি ব্যাগ ছিল। ব্যাগটিতে বিস্ফোরকজাতীয় কোনো বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেটি পরীক্ষা এবং সম্ভাব্য বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ (ডিসপোজাল) ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাঁদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *