জেলার খবর

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ: আটক দুজনের পরিচয় মিলেছে

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) এবং জাবির সালেহীন দিপু (২৭)।

জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক যুবককে আটক করেন স্থানীয় জনতা। পরে তাঁকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ওই যুবকের পরিচয় আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল বলে জানা গেছে।

অন্যদিকে, জাবির সালেহীন দিপু (২৭) নামের আরেকজনের পরিচয়ও পাওয়া গেছে। তাঁর বাবার নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম সাবিনা আহমেদ। তাঁর বাড়ি বাগেরহাটে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

তবে আটক ব্যক্তিদের মধ্যে কে কোন বিস্ফোরণের ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তদন্তসাপেক্ষ।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *