অর্থ ও বাণিজ্যকৃষি

অক্টোবরে কমল মূল্যস্ফীতি, মজুরি বৃদ্ধির হারও নিম্নমুখী

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

দেশে টানা দ্বিতীয় মাসের মতো কমেছে সার্বিক মূল্যস্ফীতি। গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থাকলেও অক্টোবরে তা বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে।

এদিকে, অক্টোবরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, টানা তিন মাস ৯ শতাংশের বেশি থাকার পর গত জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমে আসে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবারও নিম্নমুখী হয়েছে।

তবে সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বৃদ্ধি এবং মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতা নিয়ে চাপ রয়ে গেছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *