রাজনীতি

এনসিপিতে নারী পাইলট

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাসের জন্য অনুমোদিত এই দুই কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদনের কথা জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক করা হয়েছে খন্দকার খালেদা আক্তারকে। সদস্যসচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম। সদস্যসচিব করা হয়েছে ইথার ফারিয়েল হামিদকে এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।

আংশিক কমিটি দুটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি দুটিতে অনুমোদন দেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি। অনুমোদনের সুপারিশ করেন সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত কমিটির সদস্যসচিব ইথার ফারিয়েল হামিদ একজন নারী পাইলট। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব ইসহাক সরকার।

এক ফেসবুক পোস্টে ইসহাক সরকার নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পোস্টে তিনি ইথার ফারিয়েল হামিদকে নারী পাইলট হিসেবে উল্লেখ করেন।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *