এখনও ৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীত থাকবে আর কতদিন

প্রকাশিত :
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
/
১৭ বার সংবাদটি দেখেছে

দেশের চার জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলায় জেঁকে বসা এই শীত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নদী অববাহিকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এই সময়ের পর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।


মাসুম/সাএ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *