জেলার খবর

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত :
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
/
১২ বার সংবাদটি দেখেছে

শেরপুর সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এরা হলেন- কসবা বারেক পাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্ল্যাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া(২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামানের ছেলে মো. মারুফ (২২) সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছে। তারা নানা স্থানে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে আসছিলেন। তাই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *