বরিশালশিক্ষা

প্রধান শিক্ষক তানিয়া সুলতানার নেতৃত্বে সাফল্য, প্রাথমিক বৃত্তিতে বিদ্যালয়ের ঘরে ৫ বৃত্তি

প্রকাশিত :
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
/
১৭ বার সংবাদটি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তানিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি রনুদেব নাথসহ অন্যান্য সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টি মোট পাঁচটি বৃত্তি অর্জন করে। এর মধ্যে দুটি ট্যালেন্টপুল এবং তিনটি সাধারণ গ্রেডের বৃত্তি রয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্যও আনন্দের বিষয় হয়ে উঠেছে।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও তাদের ভালো ফলাফল ও সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়।
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *