জেলার খবর

ভারতে পালানোর চেষ্টা, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক

প্রকাশিত :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হত্যা মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় ৯ অক্টোবর দুপুরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাহবুব আলম (৪৯)। তিনি কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। তার পাসপোর্ট নম্বর A০০৮৬৭১৯৩ এবং ভ্রমণ ভিসা নম্বর VN৩৭৪১২২১।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানার এফআইআর নম্বর-১২, তারিখ ১৫ আগস্ট ২০২৫ এবং জিআর নম্বর-৩১৪-এর একটি মামলায় মাহবুব আলমের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪১, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগের উল্লেখ রয়েছে। এর মধ্যে ৩০২ ধারা হত্যা-সংক্রান্ত।

দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. তুহিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *