বিনোদন

টাইগার শ্রফের ওপর হামলার রাতেই অভিনেতার বাড়িতে উপমুখ্যমন্ত্রী

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

মুম্বইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরপরই রবিবার রাতে অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছেন দুই আততায়ী। এ সময় গাড়ির ভেতরেই ছিলেন অভিনেতা। এক আততায়ী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। তবে শেষ মুহূর্তে বন্দুকটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান টাইগার।

ভিডিওতে আরও দেখা যায়, বন্দুকটি কাজ না করায় টাইগারের গাড়িচালক ফিরদৌস গাড়ি থেকে নেমে আসেন। ঘটনাস্থলের কাছেই একটি বাইকে অপেক্ষা করছিলেন আরেক আততায়ী। গাড়িচালক নামতেই বাইকে চড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারীরা।

ঘটনার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, জুহুর একটি পার্কে ফুটবল খেলা শেষে নিজের বিএমডব্লিউ গাড়িতে উঠছিলেন টাইগার। ঠিক সেই সময় তিন আততায়ী তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালান। হামলায় গাড়িচালক আহত হলে টাইগার নিজেই চালকের আসনে বসেন এবং দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার পর ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে অভিনেতার গাড়ি ও রাস্তায় রক্তের দাগ দেখা গেছে। এ ঘটনায় টাইগারের গাড়িচালক আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এ ছাড়া স্থানীয় এক অটোরিকশাচালকও গুলির ঘটনায় আহত হয়েছেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় হামলার রাতেই টাইগার শ্রফের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এ ঘটনায় বলিউড অঙ্গনসহ মুম্বইজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *