
‘ইরান আগের চেয়ে আরও শক্তিশালী’, নেতানিয়াহুকে আরাকচির বার্তা
ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় যেকোনো নতুন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাবধান থাকুন, ইরানেরও আপনাদের সঙ্গে কিছু অসমাপ্ত কাজ রয়েছে।
ইরানের সংবাদমাধ্যম রাষ্ট্রিয় বার্তাসংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উসকানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইয়্যেদ আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন:
“সর্বশেষ যখন আপনারা ‘কাজ শেষ করে দিতে’ চেয়েছিলেন, তখন ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। আপনারা কি আবারও নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চান? তাহলে এগিয়ে আসুন। তবে সাবধান থাকুন, আমাদেরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে!”
আরাকচি আরও বলেন, কারাগারে যাওয়া এড়াতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এ যুদ্ধের পরিণতি ইসরায়েলের জন্য কী হবে, তা নিয়েও তিনি উদাসীন; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য কী পরিণতি অপেক্ষা করছে, সে কথা তো আরও পরের বিষয়।
১৩;
১৩;
সাজু/নিএ১৩;
১৩;