জেলার খবর

শেরপুরে বিপুল পরিমাণ চোলাইমদসহ গ্রেফতার ১

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাইমদ ও মাদক তৈরির ৫০০ লিটার উপকরণসহ (ওয়াশ) এক তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটা থেকে চারটা বিশ মিনিট পর্যন্ত উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী হাসপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার হওয়া তরুণের নাম মোঃ বিপ্লব মারডী (২৬)। তিনি বেলগাড়ী হাসপুকুর গ্রামের দেবেশ মারডীর ছেলে।

​ডিএনসি সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি আভিযানিক দল বেলগাড়ী হাসপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি বিপ্লব মারডীর তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের প্লাস্টিকের জারিকেনে সংরক্ষিত ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক তৈরির কাজে ব্যবহৃত পাঁচটি প্লাস্টিকের ড্রামে মোট ৫০০ লিটার (প্রতি ড্রামে ১০০ লিটার) ওয়াশ বা পচনশীল উপকরণ জব্দ করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে ডিএনসি কর্মকর্তা জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *