সারাবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সংকট শুরুর আগের পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর তাসের।

সোমবার (১৯ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইরানের রাজধানী তেহরানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লাভরভ বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিবিহীন আগ্রাসনের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে তারা আলোচনা করেছেন। কৃত্রিমভাবে তৈরি এই সংকট নিরসনে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে সহায়তা করার বিষয়ে রাশিয়ার প্রস্তুতির কথা তিনি আবারও জানিয়েছেন।

তিনি বলেন, অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কূটনীতিকে কাজে লাগানোর জন্য তেহরানের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানিয়েছি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সংকটের আগের পরিস্থিতি ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। এর মধ্যে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের পদক্ষেপ এবং ভবিষ্যতে যেন আবার আগ্রাসনের ঘটনা না ঘটে, সে বিষয়ে নিশ্চয়তা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।

এ ধরনের নির্ভরযোগ্য সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন, তারও প্রশংসা করেন লাভরভ।

সূত্র: তাস।

&#১৩;
&#১৩;
সালাউদ্দিন/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *