স্পোর্টস

আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারার পর বাংলাদেশ আইসিসির শাস্তিও পেল। স্লো ওভার রেটের কারণে টাইগার ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

শনিবার আবুধাবিতে বোলিং শেষ করার নির্ধারিত সময়ের চেয়ে বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল। মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেরকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। এরপর আইসিসির এমিরেটস আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট জরিমানা আরোপ করেন।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়ক কর্মীদের জন্য প্রযোজ্য এই নিয়মটি ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কার্যকর হয়।

বাংলাদেশ জিম্বাবুয়ের ৮ উইকেট নিয়ে ২৭১ রানের মধ্যে আটকে রেখেছিল। কিন্তু এরপর নিজেরা লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অলআউট হয়ে যায় ১৭২ রানের মধ্যে। টাইগার ব্যাটারদের মধ্যে একমাত্র তানজিদ হাসান তামিমই কিছুটা লড়াই করেন। ৩৮ বলে ৪৬ রানের ইনিংসে দলের দারুণ শুরু এনে দিয়ে বিদায় নেন তিনি। বাকিদের মধ্যে কেউ ৩০ রানও করতে পারেননি।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *