স্পোর্টস

প্রথমবার ‘অনজে ডি’অর’ জিতলেন কিলিয়ান এমবাপে

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

২০ লাখের বেশি ভোটের ৪৮.২ শতাংশ পেয়ে ২০২৬ সালের ‘অনজে ডি’অর’ জিতলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের মর্যাদাপূর্ণ অনজে ডি’অরের ৫০তম বর্ষে পদার্পণ করা এই পুরস্কারটি এর আগে দিয়েগো মারাদোনা, জিনেদিন জিদান, ক্রিস্তিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলাররা জিতেছেন।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ভোটের ব্যবধানে বাকিদের চেয়ে অনেকখানি বেশি। ১১.৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জোয়াও নেভেস। ১০.৮ শতাংশ ভোট নিয়ে খিচা কাভারেস্কাইয়া তৃতীয়, ৯.৭ শতাংশ ভোট নিয়ে লামিন ইয়ামাল চতুর্থ এবং ৭.৫ শতাংশ ভোট পেয়ে ওসমানে দেম্বেলে পঞ্চম স্থান অর্জন করেছেন।

২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন এমবাপে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে আরও ১৫টি গোল যোগ করে মৌসুমে নিজের মোট গোলসংখ্যা ৪০ ছাড়িয়ে নিয়ে যান তিনি।

২০২৬ বিশ্বকাপেও ১০টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টে আধিপত্য দেখান এমবাপে। এর মাধ্যমে বিশ্বকাপের আসরগুলোতে মোট ২২টি গোল করে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি। এর মাধ্যমে মেসিকে (২১ গোল) পেছনে ফেলেন এবং মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছাড়িয়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।

এটি এমবাপের ক্যারিয়ারের প্রথম অনজে ডি’অর জয়। এই অর্জনের মাধ্যমে তিনি মিশেল প্লাতিনি, জঁ-পিয়েরে প্যাপাঁ, এরিক কানতোনা, জিনেদিন জিদান, থিয়েরি অঁরি, অঁতোয়ান গ্রিজমান, করিম বেনজেমা এবং ওসমানে দেম্বেলের মতো ফরাসি বিজয়ীদের অভিজাত তালিকায় যোগ দিলেন।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *