বিনোদন

হলিউড অভিনেতা রিচার্ড রিহলে মারা গেছেন, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড রিহলে মারা গেছেন। ‘অফিস স্পেস’ সিনেমায় টম স্মাইকোস্কি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। স্ত্রী জেন ল্যাথাম ও চার সন্তান রেখে গেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে শেষনিশ্বাস ত্যাগ করেন রিচার্ড। তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে অভিনেতার। তবে এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলোতে তাঁর মৃত্যুর নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

দীর্ঘ অভিনয়জীবনে হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন রিচার্ড রিহলে। তাঁর অভিনীত সিনেমা ও টিভি প্রজেক্টের সংখ্যা ৪০০-এর বেশি। কমেডি থেকে শুরু করে ড্রামা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। বিশেষ করে পার্শ্বচরিত্রে অভিনয়ের দক্ষতার জন্য পরিচিত ছিলেন এই অভিনেতা।

রিচার্ড রিহলে ১৯৭০ সালের ২০ সেপ্টেম্বর জেন ল্যাথামকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে চার সন্তান। দীর্ঘ কয়েক দশক বিনোদনজগতে কাজ করলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই প্রচারের আড়ালে রেখেছিলেন অভিনেতা। ফলে তার পরিবারের সদস্যদের সম্পর্কে জনসমক্ষে খুব বেশি তথ্য পাওয়া যায় না।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘অফিস স্পেস’-এ টম স্মাইকোস্কি চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান রিচার্ড। সিনেমাটির গল্প একটি কাল্পনিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনিটেকের কর্মীদের কর্মক্ষেত্রের হতাশা, চাপ ও নানা অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত। কর্মজীবনের একঘেয়েমি ও অফিসের নানা জটিলতা নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়।

ক্যারিয়ারের দীর্ঘ সময়ে অসংখ্য চরিত্রে অভিনয় করলেও ‘অফিস স্পেস’-এর টম স্মাইকোস্কি চরিত্রটি রিচার্ড রিহলের পরিচিতির অন্যতম বড় অংশ হয়ে রয়েছে। তার মৃত্যুতে হলিউডের পরিচিত এই পার্শ্বঅভিনেতার দীর্ঘ অভিনয়জীবনের অবসান ঘটল।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *