বিনোদন

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন: তৌসিফ মাহবুব

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

কক্সবাজারের উখিয়ায় ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। 

শনিবার (১৭ অক্টোবর) মর্মান্তিক এ ঘটনায় নিজের কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুকে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’

অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর সামনে আসার পর থেকেই শোক ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ঘটনাটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তৌসিফ মাহবুবের এই পোস্টেও মর্মান্তিক দুর্ঘটনায় তার গভীর শোক ও কষ্টের প্রতিফলন ঘটেছে।

 

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *