জেলার খবর

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সোনাতনী ইউনিয়নে বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোনাতনী ইউনিয়নের বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৭০ টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এমএ মুহিত (এমপি)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন প্রমুখ।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *