জাতীয়

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরে কর্মরত এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, অভিযান চালানো আড়াইতলা বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হতো। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ এবং অভিযানে জব্দ করা মদের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *