জাতীয়

সৌদিতে নিহত বাংলাদেশির মরদেহ আসছে শুক্রবার

প্রকাশিত :
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গত ১০ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন মো. শাহেদ আহম্মেদ। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।

এদিকে, নিহত শাহেদ আহম্মেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, জমা হওয়া অর্থ অতি শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহত শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *