রাজনীতি

মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে, হুশিয়ারি ইশরাকের

প্রকাশিত :
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

নগরীর বিভিন্ন সমস্যা সমাধান এবং নাগরিকদের দুর্ভোগ লাঘবে জোরালো ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া থানাধীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শনে গিয়ে এ আশ্বাস দেন তিনি। 

ইশরাক হোসেন জানান, রাজনীতির শুরু থেকেই তিনি নগর নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতেও এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করে যাবেন।

ইশরাক হোসেন বলেন, মেয়র কে হবেন, তার চেয়ে বড় প্রশ্ন হলো নগরীর বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা। নগরীর সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান তিনি। একইসাথে এলাকার মানুষের সমস্যা সমাধান এবং মন্দির নির্মাণের বিষয়টিকেও গুরুত্ব দেন ইশরাক হোসেন।

 তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানো দরকার, যাতে তাঁদের পরবর্তী প্রজন্ম শিক্ষাগ্রহণ করে বিভিন্ন পেশায় যুক্ত হতে পারে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এসময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *