বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে ফেসবুকের &#৮২১৬;রিচ&#৮২১৭; অপশন, আসছে নতুন ফিচার

প্রকাশিত :
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হতে যাচ্ছে। এর পরিবর্তে আগামী ৩১ অক্টোবর থেকে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপের জন্য ‘ভিউয়ারস’ নামে নতুন একটি মেট্রিক ব্যবহার করা হবে। ফেসবুকের এই পরিবর্তনের ফলে কনটেন্টের দর্শকসংখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে নতুন পদ্ধতির সঙ্গে পরিচিত হতে হবে পেজ পরিচালকদের।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো পোস্ট, ছবি, ভিডিও বা রিলস কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে কনটেন্টটি পৌঁছেছে, সেই হিসাবও পাওয়া যেত এই মেট্রিকের মাধ্যমে। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ মেট্রিক আর পাওয়া যাবে না।

এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপের জন্য ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের দর্শকসংখ্যা ও পারফরম্যান্স বিশ্লেষণে এই সূচক কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা।

এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের কাজে। ফেসবুক পেজ পরিচালনা, প্রচারণার কার্যকারিতা পর্যবেক্ষণ এবং কনটেন্টের সাফল্য মূল্যায়নে এসব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাব করার পদ্ধতি এক কি না, তা স্পষ্টভাবে জানা জরুরি। দুই সূচকের হিসাবের মধ্যে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। তাই ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণের পাশাপাশি নতুন মেট্রিকের হিসাবপদ্ধতি সম্পর্কেও জেনে নেওয়া প্রয়োজন।

মূলত ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতজন তা দেখছেন, এসব তথ্যের ওপর নির্ভর করে অনেক প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতা তাদের কাজের কার্যকারিতা মূল্যায়ন করেন। ফলে নতুন এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতাদের নিজেদের পরিসংখ্যান বিশ্লেষণের পদ্ধতিতে প্রয়োজনীয় সমন্বয় করতে হতে পারে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *