স্পোর্টস

পক্ষপাতমূলক আম্পায়ারিং ঠেকাতে ড্রোন কিনছে বিসিবি

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই আম্পায়ারদের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ উঠছে। সাম্প্রতিক সময়ে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইপর্বেও এমন অভিযোগ সামনে এসেছে। এ পরিস্থিতিতে মাঠের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা আনতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর আগেই ড্রোন কেনার উদ্যোগ নেওয়া হতে পারে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা প্রথম বিভাগ লিগ। অন্যদিকে, ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী আসর আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হওয়ার কথা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আম্পায়ারিংয়ের অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ কমাতে চায় বোর্ড।

ড্রোন প্রযুক্তির পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে এডিআরএস (অলটারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) চালুর পরিকল্পনাও রয়েছে বিসিবির। এই ব্যবস্থা কার্যকর হলে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে রিভিউ চাওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

বিসিবির এই উদ্যোগ বাস্তবায়িত হলে আম্পায়ারিংয়ের বিতর্কিত সিদ্ধান্ত পর্যালোচনা করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও খেলোয়াড়দের আস্থা বাড়াতেও প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *