বিজ্ঞান ও প্রযুক্তি

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ ফিসক্যাল ইয়ার ২৬’ কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার-ইমার্জিং মার্কেট এওয়ার্ড অর্জন করেছে। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার প্রদান করা হয়।

২১ অক্টোবর থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট এন্ড স্পা’তে আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন চিন ওয়াহ মাক, ম্যানেজিং ডিরেক্টর, ইমার্জিং মার্কেটস; লুকাস সল্টার, সিনিয়র ডিরেক্টর, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট; এবং তামজিদ আজাদ পার্থ, পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার, চ্যানেল সেলস, ডেল বাংলাদেশ।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।

পুরস্কার অর্জনের পর মোহাম্মদ জহিরুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত কাস্টমারবৃন্দ ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের কাস্টমার, পার্টনার এবং নিবেদিতপ্রাণ টিমের সদস্যদের, যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।”

এই পুরস্কার বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণে এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন আইটি অবকাঠামো নিশ্চিত করতে স্মার্ট টেকনোলজিসের ভূমিকার স্বীকৃতি বহন করে। ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক আইটি অবকাঠামোর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এন্টারপ্রাইজ সার্ভার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন দিয়ে সহযোগিতা করে আসছে।

“এই আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা, গ্রাহকদের জন্য মূল্য সংযোজন এবং বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।” এমন আশাবাদ ব্যক্ত করেছেন ডেল বাংলাদেশ চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *