জেলার খবর

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ, মানব পাচাকারীসহ আটক ৩

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় মানব পাচাকারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার(২১ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলায় আরমান ছড়া নামক স্থান থেকে বাশঁতলা বিজিবির সদস্যরা আটক করে।

বিজিবি জানায়,উপজেলার ইসলামপুর গ্রামের স্থানীয় মানব পাচারকারী মোঃ আমির (২২),বাংলা বাজার চৌধুরী পাড়া এলাকায় বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মোঃ অনিক মিয়া(২৪) ও একেই এলাকার বাসিন্দা নওশা খাঁর ছেলের আলাউদ্দিন(৫৪) অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদেরকে ভারতীয় দালালদের কাছে অর্থের বিনিময়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের বাসিন্দা মোঃ হযরত মিয়ার ছেলে আবুল হোসেন(৪২) ও একেই জেলার শার্শা উপজেলার বেনাপোল গ্রামের নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা(১৮)কে অবৈধভাবে ভারতে পাঠায়। এ সময় উপজেলায় বাঁশতলা বিওপির বিজিবির বিশেষ টহল দল আবুল হোসেন ও ফাতেমা বেগম(১৮) কে আটক করে। এসময় অনিক মিয়া ও আলাউদ্দিন পালিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, বাংলাদেশী মানব পাচারকারী মোঃ আমির (২২) ও পাচার হওয়া ব্যক্তি মোঃ আবুল হোসেন (৪২) ও ফাতেমা বেগম (১৮)কে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান,আটককৃত পাচার হওয়া ব্যক্তিদের ভারতে আত্মীয় স্বজন থাকায় তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্ত অবৈধভাবে অনুপ্রবেশ,চোরাচালান ও সীমান্ত রক্ষা বিজিবি কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত আছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *