সারাবিশ্ব

সৌদি আরবে আরামকোর তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি প্রতিহত করলেও এ ঘটনায় দুই প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় আঘাত হানার চেষ্টা করলে ড্রোনটি প্রতিহত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনার সময় তেলক্ষেত্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি স্থাপনার সীমানার বাইরে অবস্থান করছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার চেষ্টা সত্ত্বেও তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

নিহত দুজনের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *