রাজনীতি

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন- সরাইলের ওসিকে রুমিন ফারহানা

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে।

এ সময় ওসিকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন।’

জানা গেছে, পূজামণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা না দেওয়া এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে রাতে থানায় যান রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে ওসি ওই অভিযোগ অস্বীকার করেন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া দাবি করেন, ওই ব্যক্তিকে শিখিয়ে আনা হয়েছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রুমিন ফারহানা ওসির রাজনৈতিক অতীত নিয়ে মন্তব্য করেন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া অভিযোগ করেন, সংসদ সদস্য শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেছেন। তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, রুমিন ফারহানার অভিযোগ, ওসির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেন রুমিন।

এ বিষয়ে বক্তব্য জানতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *