জাতীয়

হঠাৎ অসুস্থ বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আব্দুল আউয়াল মিন্টু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনুর চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিন নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যার জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয় তাঁকে।

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করে মিনুর চিকিৎসা চলছে। তাঁকে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। সেগুলো সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।

অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর তিনি বাসায় ফিরে যান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মিন্টু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, অসুস্থ বোধ করায় হাসপাতালে গিয়েছিলেন, তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না। বর্তমানে তিনি ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

তিন নেতার দ্রুত আরোগ্য কামনায় তাঁদের পরিবার, দলীয় নেতাকর্মী ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *