স্পোর্টস

রেসলিং ক্যারিয়ার নিয়ে যা বললেন দ্য রক

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সবুজ রিংয়ে দুই বছরেরও বেশি সময় ধরে দেখা নেই সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসনের। তবে কি আনুষ্ঠানিকভাবে ইতি টেনেছেন নিজের পেশাদার রেসলিং ক্যারিয়ারে? কুস্তিপ্রেমীদের মনে জমে থাকা এমন বহু প্রশ্নের মধ্যে নতুন করে আশার আলো জ্বাললেন বর্তমান অবিসংবাদিত ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস।

রোডসের ধারণা, রিংয়ে দ্য রকের গল্প এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, হয়তো আরও দু-একটি ম্যাচ তার খেলা বাকি থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই হলিউড সুপারস্টারকেই। 

সম্প্রতি প্রখ্যাত সঞ্চালক ক্রিস ভ্যান ভ্লিয়েটের সঞ্চালনায় ‘ইনসাইট’ পডকাস্টে অতিথি হিসেবে যোগ দিয়ে কোডি রোডস বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, তার হয়তো আরও দু-একটি ম্যাচ খেলা বাকি আছে। তবে একই সঙ্গে এটিও সত্যি যে, রেসলম্যানিয়া ৪০-এ তার যে পারফরম্যান্স ছিল, সেটাকেই চাইলে ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে বিবেচনা করে সরে দাঁড়াতে পারেন তিনি।

আমি উত্তরটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না, কিন্তু বিষয়টি আসলে তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
ডব্লিউডব্লিউইর পরিচালনা পর্ষদের অন্যতম শীর্ষ দায়িত্বের (টিকেও বোর্ডের ডিরেক্টর) কথা স্মরণ করিয়ে দিয়ে রোডস জানান, রেসলম্যানিয়া ৪০-এর পর দ্য রক রিং থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আগামী দিনে আরও ম্যাচ দেখা যাবে কি না, তা সম্পূর্ণ ডোয়াইন জনসনের ব্যক্তিগত ইচ্ছার ওপরই নির্ভর করছে।

২০২৪ সালের এপ্রিলে রেসলম্যানিয়া ৪০-এর প্রথম রাতে রোমান রেইন্স ও দ্য রকের মুখোমুখি হয়ে ট্যাগ টিম ম্যাচে সেথ রলিন্সকে নিয়ে লড়াই করেছিলেন কোডি রোডস।

টানটান উত্তেজনার সেই ম্যাচে রোডসকে পিন করে দ্য ব্লাডলাইনকে জয় এনে দেন দ্য রক। যার ফলে পরের রাতের মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ‘ব্লাডলাইন রুলস’-এ পরিণত হয়। যদিও দ্বিতীয় রাতে রোমান রেইন্সকে হারিয়ে দীর্ঘ প্রতীক্ষিত চ্যাম্পিয়নশিপ বেল্টটি নিজের করে নেন রোডস।
পরবর্তী সময়ে ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে রোডস ও জনসনকে কেন্দ্র করে নতুন গল্পের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে এলিমিনেশন চেম্বারে জন সিনা ‘হিল’ বা নেতিবাচক চরিত্রে আবির্ভূত হওয়ার পর সেই কাহিনি আর সামনে এগোয়নি।

এমনকি রেসলম্যানিয়া ৪১-এর আগে ডব্লিউডব্লিউইর সাপ্তাহিক কোনো শো-তেও দেখা মেলেনি দ্য রকের।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *