সারাবিশ্ব

জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিজের ৭৭তম জন্মদিন উদ্‌যাপন করতে সেখানে যাচ্ছিলেন নেতানিয়াহু।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর গাড়িবহর নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল লাইট রেল চলাচল। এ সময় গাড়িবহরটি দেখতে ও নেতানিয়াহুকে শুভেচ্ছা জানাতে সেখানে জড়ো হয়েছিলেন হাজারো ইসরায়েলি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িবহর লক্ষ্য করে বোতল ছোড়ার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত জনতার ভিড় নিয়ন্ত্রণে রাখা ব্যারিকেড টপকে ঘটনাস্থলে যান। বোতলটি কে ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করেন তাঁরা।

তবে এ ঘটনার মধ্যেও নেতানিয়াহুর গাড়িবহরের চলাচল ব্যাহত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাহানে ইয়েহুদা বাজারে পৌঁছালে নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারাকে জন্মদিনের সংগীত বাজিয়ে স্বাগত জানানো হয়।

প্রতিবেদনে ঘটনাটিকে ‘গুরুতর উসকানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বোতল নিক্ষেপের ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, কিংবা কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *