রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদ থেকে বাদ পড়লেন সামান্তা-নিভা

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পর্ষদের সদস্যদের নাম জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের দপ্তর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্য হলেন—মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

এদিকে, এনসিপির পুনর্গঠিত রাজনৈতিক পর্ষদ থেকে বাদ পড়েছেন সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা। নতুন প্রকাশিত ১৬ সদস্যের তালিকায় তাদের নাম রাখা হয়নি।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *