জেলার খবর

চট্টগ্রাম ডিডিএন ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার একজন গ্রেফতার

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরায় আলোচিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হা’ম’লা ও ভাংচুরের মামলায় সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আরও এক আসামি মো. রাজ্জাক প্রকাশ চিকনা রাজুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গণসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজ্জাক ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজী বাড়ির আলমগীর ফরাজীর ছেলে। তিনি চান্দগাঁও থানার টেকবাজার এলাকার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানায়, হামলার সময় দেশীয় অ’স্ত্র হাতে তিনিই প্রথম কার্যালয়ে প্রবেশ করে ভা’ঙচুর শুরু করেন।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মানুন বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মামলার আসামি রাজ্জাককে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে চান্দগাঁওয়ের টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে হোয়াটসঅ্যাপে ফোন করে সন্ত্রাসী ডেভিড ইমন পরিচয়ে দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল ডিডিএন কার্যালয়ে হামলা চালায়।

এতে কার্যালয়টির প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ক্যাশে রাখা ৩৫ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ১৩ জুলাই চকবাজার থানায় মামলা করা হয়।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *