সারাবিশ্ব

সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ তিনটি এলাকায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সতর্কতার আওতায় থাকা অন্য দুটি এলাকা হলো নজরান ও ওয়াদি আদ-দাওয়াসির।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে দেশটির জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে এসব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তায় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টার কিছু পর সতর্কবার্তাগুলো জারি করা হয়। এর কয়েক মিনিট পর রিয়াদের বিভিন্ন এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেন কয়েকজন বাসিন্দা। তবে বিস্ফোরণের শব্দের প্রকৃত কারণ এবং সতর্কবার্তার সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের শান্ত থাকার, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। ভবনের ভেতরে অবস্থানকারীদের জানালা ও কাচ থেকে দূরে থাকতে এবং বাইরে থাকা ব্যক্তিদের নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি শনিবার জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করার পর সেটি ভূপাতিত করা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে পূর্বাঞ্চলে ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং রিয়াদ, নজরান ও ওয়াদি আদ-দাওয়াসিরে জারি করা সতর্কবার্তার মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি।

সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করা হলেও তিনটি এলাকায় ঠিক কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ অবস্থায় পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে সরকারি ঘোষণা ও নিরাপত্তা নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *