জেলার খবর

কুমিল্লায় ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পড়ে থাকতে দেখে বিজিবির টহলদল। পরে এসব শাড়ি জব্দ করা হয়।জব্দ করা ভারতীয় শাড়ির সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *