সারাবিশ্ব

মার্কিন হামলার জবাবে আরও বিস্তৃত পাল্টা আক্রমণ চালাবে ইরান

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আক্রমণের পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠী পুনরায় সামরিক হামলা শুরু করলে ইরান পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামো পর্যন্ত পাল্টা হামলার পরিধি বিস্তৃত করবে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা প্রকাশ্য বক্তব্য এবং আঞ্চলিক দেশ ও মধ্যস্থতাকারীদের সঙ্গে গোপন কূটনৈতিক যোগাযোগে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে শুধু এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই নয়, বরং বিমানবন্দর, পাইপলাইন এবং জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে। মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের ধারণা, সংরক্ষিত যন্ত্রাংশ এবং ভূগর্ভস্থ স্থাপনা ব্যবহার করে তেহরান সীমিত পরিসরে হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে।

মার্কিন সংবাদপত্রটি প্রতিবেদনের একাংশে লিখেছে, কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে ইরানের হুমকিকে নিছক কথার কথা হিসেবে দেখা উচিত নয়। কারণ, আঞ্চলিক জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোয় গুরুতর ক্ষয়ক্ষতি ঘটানোর সক্ষমতা এখনো তেহরানের রয়েছে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *