বিনোদন

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জনের নেপথ্যে যা জানা গেল

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্নাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার গুঞ্জন ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি এই তারকা দম্পতির সম্পর্কে কোনো টানাপোড়েন চলছে?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত। তবে দুই তারকার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘিরে পাওয়া তথ্য বলছে, বিষয়টি নিয়ে যে দাবি করা হচ্ছে, তার পেছনে স্পষ্ট কোনো ভিত্তি নেই।

গুঞ্জনের শুরু বিজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ঘিরে। দেখা যায়, অভিনেতার ফলোয়িং তালিকায় কোনো অ্যাকাউন্ট নেই। সাধারণত তারকারা নিজেদের জীবনসঙ্গী, পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠজনদের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করে থাকেন। তবে বিজয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হওয়ায় নজর কাড়ে নেটিজেনদের।

এরপর এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, বিজয় ও রাশমিকা একে অপরকে আনফলো করে দিয়েছেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পরই তাঁদের সম্পর্কের অবনতি নিয়ে নানা জল্পনা শুরু হয়।

তবে বিষয়টি যাচাই করে দেখা যায়, বিজয় দেবরাকোন্ডা ইনস্টাগ্রামে কাউকেই অনুসরণ করেন না। অন্যদিকে, রাশমিকা মান্দান্নার অ্যাকাউন্টে বিজয়কে অনুসরণ করার বিষয়টি দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ফলে দুজনের মধ্যে পারস্পরিকভাবে আনফলো করার যে খবর ছড়িয়েছে, তা সমর্থন করার মতো তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে অনেক ভক্তও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত জানিয়েছেন। তাঁদের মতে, বিজয়ের ফলোয়িং তালিকা শূন্য থাকার বিষয়টি নতুন নয়। তাই এ থেকে দম্পতির সম্পর্কে সমস্যা রয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

বিয়ের প্রস্তাব নিয়ে রাশমিকার মন্তব্য ঘিরেও আলোচনা

ইনস্টাগ্রামকেন্দ্রিক গুঞ্জনের পাশাপাশি এই তারকা জুটিকে নিয়ে আলোচনায় এসেছে একটি টক শোতে রাশমিকার মন্তব্য। করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাশমিকা জানিয়েছিলেন, সম্পর্কের একপর্যায়ে তিনি নিজেই বিজয়কে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে বারবার আগ্রহ প্রকাশ করেছিলেন।

রাশমিকার ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলে আসছিলেন। মজা করে তাঁকে বলতেন, ‘চলো বিয়ে করে ফেলি!’

রাশমিকার এই মন্তব্যের পর বিজয়ও রসিকতা করে বলেছিলেন, এমন কথা প্রকাশ্যে আসায় তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হতে পারে। পরবর্তী সময়ে অভিনেতাকে নিয়ে অনলাইনে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে।

এরপরই কিছু নেটিজেন ধারণা করতে শুরু করেন, বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার জেরেই হয়তো রাশমিকার প্রতি অভিমান তৈরি হয়েছে বিজয়ের। আর সেই অভিমান থেকেই তাঁকে আনফলো করেছেন অভিনেতা—এমন দাবিও ছড়িয়ে পড়ে।

তবে এই ধারণার পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ সামনে আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কে কাকে অনুসরণ করছেন, কিংবা কোনো অনুষ্ঠানে কে কী মন্তব্য করেছেন, শুধু এসবের ভিত্তিতে ব্যক্তিগত সম্পর্কের অবস্থা নির্ধারণ করা যায় না।

সব মিলিয়ে বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্নার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চললেও তাঁদের মধ্যে বিচ্ছেদ বা সম্পর্কের অবনতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই আপাতত এই আলোচনাকে নিছক গুঞ্জন হিসেবেই দেখছেন অনেকে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *