জেলার খবর

কলেজছাত্র রোহান হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ীতে কলেজছাত্র ফুয়াদ চৌধুরী রোহান হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

রবিবার শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, পূর্বশত্রুতার জেরে কলেজছাত্র ফুয়াদ চৌধুরী রোহানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এখনো গ্রেপ্তার হননি। মূল পরিকল্পনাকারী বাইরে থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এমনকি নিহত রোহানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে দ্রুত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং রোহানের পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশে নিহত রোহানের পিতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর নিখোঁজ হন ফুয়াদ চৌধুরী রোহান। ৮ অক্টোবর সন্ধ্যায় বাড়ির অদূরে একটি মেহগনি বাগানের ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *