রাজনীতি

জাতীয় নারী শক্তির নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু এবং সদস্যসচিব হয়েছেন নুসরাত তাবাসসুম (এমপি)।

রবিবার (২৫ অক্টোবর) এনসিপির দাপ্তরিক ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় নারী শক্তির নতুন কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সংগঠনটির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নতুন কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

পুনর্গঠিত কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তাহসীন রিয়াজ, সহ-আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আশরেফা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে ইফতেখারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ।

এ ছাড়া প্রচার সম্পাদক হিসেবে জয়নাল আবেদীন শিশির, সহ-প্রচার সম্পাদক হিসেবে মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন, শিক্ষা সম্পাদক হিসেবে ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক হিসেবে সাকিব শাহরিয়ার দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দুই দিনের মাথায় এবার দলটির নারী সংগঠন জাতীয় নারী শক্তির নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *