জেলার খবর

কুমিল্লায় মামাকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাগ্নে গ্রেপ্তার

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

কুমিল্লায় প্রেমের সম্পর্কের জের ধরে মামা মাসুদ মিয়া (৪৫)কে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যার ঘটনা ভাগ্নে শিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর ) রাতে কুমিল্লা বাঙ্গরা বাজার থানার কোড়েরপাড় মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের ভাগ্নে শিপন মিয়াকে প্রধান অভিযুক্ত করে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন। মামলার এজাহার ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত মাসুদ মিয়ার ভাগ্নে (বোনের ছেলে) ১নং অভিযুক্ত শিপন মিয়ার সাথে স্থানীয় এক নারীর প্রেমের সম্পর্ক ছিল, এই সম্পর্কের জেরে শিপন মিয়া নিহত মাসুদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটিয়ে আসছিলেন, যার ফলে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনমালিন্য ও বিরোধ চলে আসছিল।

শনিবার (২৪ অক্টোবর) রাতে পূর্ব-পরিকল্পিতভাবে কৌশলে মাসুদ মিয়াকে কোড়েরপাড় মধ্যপাড়া এলাকার ইসরাইলের বাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তার ওপর ডেকে নেওয়া হয়। সেখানে অভিযুক্ত শিপন মিয়া তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাসুদ মিয়ার গলার পেছনের অংশ, ঘাড়ের বাম দিক, বুক, পিঠ, পেটের ডান পাশে এবং পাজরে উপর্যুপরি ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন, এছাড়া তার ডান হাঁটুর নিচেও গুরুতর কাটা জখম করা হয়।

হামলার সময় নিহতের আর্তনাদে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত শিপন হাতে থাকা রক্তমাখা ধারালো অস্ত্র উঁচু করে প্রদর্শন করে এলাকায় ত্রাস সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুফিয়া বেগম বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২১, তারিখ: ২৫/১০/২০২৬ ইং, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন বলেন আমরা প্রধান অভিযুক্ত শিপনকে গ্রেফতার করেছি, বাকী আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত সাপেক্ষে তাদের কে ও গ্রেফতার করা হবে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *