জেলার খবর

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

গত ২৪ অক্টোবর রাতে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনে পাকা সড়কের ওপর চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন উলুখোলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই (নিঃ) মো. ফায়জুর রহমান ও সঙ্গীয় এএসআই (নিঃ) মাসুদ রানা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় শামীম আহমেদ সামিউলকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম ওজনের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকাও জব্দ করা হয়। পুলিশ জানায়, নিয়ম অনুযায়ী যথাযথ জব্দতালিকার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে এই মাদক কারবারের সাথে সোহেল (৩৫) নামের আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, অভিযানের সময় সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ওই আসামিকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি সবসময় বলবৎ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে, এই চক্রের সাথে জড়িত পলাতক অপর আসামি সোহেলকে গ্রেফতারেও আমাদের অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে কালীগঞ্জ থানা পুলিশের এই অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি শামীম আহমেদ সামিউলসহ পলাতক আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার ধৃত আসামিকে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *