জেলার খবর

প্রধান আসামী তুহিনের জামিন নামঞ্জুর

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ীর কালুখালীতে মেয়ের স্ট্যাটাসের কারণে বাবা কে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী তুহিনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নজরুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখকে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পাবনা জেলার সুজানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার। পরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন কৃষক নজরুল ইসলাম খান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের পরিবারের অভিযোগ, রুনা খাতুনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই নজরুল ইসলাম খানের ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন তারা।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তুহিন শেখ ও গোলাপী বেগমকে আসামি করা হয়। এর আগে মামলার অপর আসামি গোলাপী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পাবনার সুজানগর এলাকা থেকে তুহিন শেখকে গ্রেপ্তার করা হয়।

তাকে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কৃষক নজরুল ইসলাম খান হত্যা মামলায় তুহিন শেখের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *