জেলার খবর

খুলনায় তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

খুলনার খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে তাঁদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মমতাজির বিল্লাহ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মেস থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *