জেলার খবর

গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।

রবিবার ২৫, অক্টোবর দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ ২৬ অক্টোবর দুপুরে মোটোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। একপর্যায়ে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তাঁর বন্ধু নয়ন মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ বলেন, “দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *