জেলার খবর

গাজীপুরে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগে ভূয়া ডাক্তার গ্রেপ্তার

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

গাজীপুর সদর উপজেলায় এক নারীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মনিপুর বাজার এলাকার ‘আর রহমান ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসাসেবা দিতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩০) তাঁর ফুফুর দাঁতের চিকিৎসা করাতে গিয়ে আজিজুল হকের সঙ্গে পরিচিত হন। এরপর বিভিন্ন সময়ে আজিজুল তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করেন ওই নারী।

এজাহারে আরো উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর দুপুরে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় আজিজুল হক ও তাঁর সহযোগী মুরাদ হোসেনের সঙ্গে ওই নারীর দেখা হয়। জরুরি কথা বলার কথা বলে তাঁকে সদর উপজেলার নৌলাপাড়া এলাকার দিবানিশী মোড়ে ডেকে নেওয়া হয়।

সেখানে যাওয়ার পর আজিজুল তাঁর সহযোগীর সহায়তায় ওই নারীকে একটি ঘরে নিয়ে আটকে রাখেন। পরে হত্যার ভয় দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে গত ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ওই নারীকে ঘরটিতে আটকে রাখা হয়, একপর্যায়ে অভিযুক্তরা বাইরে গেলে কৌশলে সেখান থেকে বেরিয়ে ভবানীপুর এলাকায় তাঁর ছোট বোনের ভাড়া বাসায় আশ্রয় নেন তিনি। পরে থানায় অভিযোগ দায়ের করেন।

আজিজুল হকের বিরুদ্ধে এর আগেও ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে, এসব ঘটনায় তিনি এর আগে গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলও খেটেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন নারীকে যৌন হয়রানির অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল নিজেকে সাংবাদিক ও জামায়াতের কর্মী হিসেবেও পরিচয় দিতেন, তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রায় এক বছর আগে তাঁকে দলীয় কর্মী থেকে বহিষ্কার করা হয়েছিল বলে ওয়ার্ড জামায়াতের সভাপতির একটি ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আজিজুল নিজেকে ডেন্টিস্ট ও হাকিম এবং ডাঃ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তাঁর চিকিৎসার তালিকায় চর্ম ও যৌনরোগ, হাঁপানি, বাতব্যথা, পক্ষাঘাত, সাদাস্রাব, অনিয়মিত মাসিক, বন্ধ্যত্ব, মৃগীরোগ, নাকের পলিপ, গলার টনসিল, অর্শ, কিডনিতে পাথর, স্তন ও জরায়ুর টিউমারসহ বিভিন্ন রোগের চিকিৎসার করতেন।

তবে এসব রোগের চিকিৎসা দেওয়ার জন্য তাঁর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত পেশাগত নিবন্ধন না থাকলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতেন, আর এসব কর্মকাণ্ডে ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার ঘটনায় এর আগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ধর্ষণের ঘটনার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মনিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার দুপুরে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *