জেলার খবর

নেত্রকোনায় বিজিবির জোড়া অভিযান, কম্বল ও মদ জব্দ

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিচালিত এসব অভিযানে ২০টি ভারতীয় কম্বল ও ১২ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৫০ এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা। উদ্ধার করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এরপর রাত পৌনে ১০টার দিকে একই বিওপির আরেকটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১১৪৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেম বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসব কম্বলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ টাকা। জব্দ করা কম্বল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *