সারাবিশ্ব

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

রবিবার (২৫ অক্টোবর) রাতে অনুভূত এ ভূকম্পনে দুই দেশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ভূমিকম্পটি আফগানিস্তান ও পাকিস্তানের একাধিক অঞ্চলে অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করেছিল ইএমএসসি। তবে পরবর্তী সময়ে তথ্য বিশ্লেষণ করে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, দেশটির রাজধানী কাবুল, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এসব এলাকায় তাৎক্ষণিকভাবে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর দুই দেশের সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *