রাজনীতি

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন সরকার-আরিফ-রনি

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. মাহিন সরকারকে। সদস্যসচিব হিসেবে আছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন রনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা। তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

২৩ অক্টোবর শুক্রবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদের তালিকা প্রকাশ করে এনসিপি। পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে পদভিত্তিক মোট ১৯৫ জনের নাম রয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের ছয় ধরনের পদে ৩৬ জন, বিভাগীয় ও প্রবাসী সাংগঠনিক দায়িত্বে ২৮ জন, বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে ৫৪ জন, পৃথক সহসম্পাদক পদে ১৯ জন এবং সাধারণ সদস্য হিসেবে ৫৮ জন রয়েছেন।

তবে এ কমিটিতে মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ এবং মহিউদ্দিন রনিদের নাম ছিল না। অবশেষে নতুন উইংয়ের দায়িত্ব পেলেন তারা।

এনসিপি সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক শক্তির মূল কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা। পাশাপাশি সংগঠনটি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে। এছাড়া সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *