জেলার খবর

বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল। এছাড়া ছয়টি উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক এইচ এম হুমায়ুন কবির।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *