আইন ও আদালত

আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ

প্রকাশিত :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এ নিয়ম কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। ফলে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীরা নতুন নিয়মের আওতায় প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন।

সোমবার (২৬ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন বয়সসীমা ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন বয়সসীমা অনুসরণ করতে হবে।

নতুন সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের শর্ত প্রযোজ্য হবে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *