জাতীয়

জাতীয় নির্বাচনের মতোই অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইন-শৃঙ্খলা সমমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তিনি। এসময় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও ইসির উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। জাতীয় নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

১১-দলীয় জোটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে।

সিইসি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই।

আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই।এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।

আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে ঠাকুরগাঁও-১ আসনের এ নির্বাচনে। এরপর রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করবেন

&#১৩;
&#১৩;
সালাউদ্দিন/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *